পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়চওনা মুটেরপাড় এলাকায় সড়কের পাশে সোলায়মান দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোভ্যান এসে তাকে ধাক্কা দিলে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’