ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত

কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলদিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত। রবিবার (৬ ডিসেম্বর) এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় উভয় পারের মধ্যে যানবাহন পারাপার বিঘ্ন ঘটে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহাকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দন রাসেল জানান, রবিবার ভোর সাতটা ২০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এই রুটের সব ফেরি  কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়।

তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, কুয়াশার মাত্রা এতটাই প্রকোট ছিল যে কাছের বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসলে সকাল ৮টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে পরে।  

মহিউদ্দন রাসেল আরও জানান, পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় কয়েকশত পণ্যবাহী ট্রাক রয়েছে।