শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত পিয়াস মিয়াকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহম্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পিয়াস মিয়াকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার স্ত্রী রানী বেগমকে বিভিন্ন অজুহাতে মারধর করতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে তিনি পুলিশের হেল্প লাইন ৯৯৯-এ কল করে স্বামীর মাদক ব্যবসার বিষয়টি অবহিত করেন। আড়াইহাজার থানা পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালায়। পিয়াস মিয়াকে গ্রেফতারের সময় তার ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩শ’ ৮০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পিয়ার মিয়ার বিরুদ্ধে ঢাকার ডেমরায়ও মাদক আইনে মামলা রয়েছে। ইদানিং সে আড়াইহাজারেও মাদক ব্যবসা শুরু করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।