নিহত রিকশাচালক আনিছ (৩৫) গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় বসবাস করতেন। আটক ট্রাকচালক আল আমিন (২৫) টাঙ্গাইলের কালীহাতি উপজেলার দূর্গাপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘোড়াশাল কারখানা থেকে সার বোঝাই করে মঙ্গলবার একটি ট্রাক লালমনিরহাট যাচ্ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে ভুলতা-নাওজোর সড়কের (ঢাকা বাইপাস) গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় পৌঁছে। এ সময় ভোগড়া বাইপাস মোড়গামী ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশা হঠাৎ ডিভাইডারের ফাঁক দিয়ে বিপরীত দিক থেকে উল্টো পথে চলে এলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন আহত হয়।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় ঘাতক ট্রাকসহ ট্রাকচালককে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।