Narayanjangনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে সায়বা টেক্সটাইল মিলসকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমান প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন। এর আগে ওই কারখানা মালিককে ঢাকা সদর দপ্তরে তলব করে শুনানি করা হয়। শুনানি শেষে অর্থদণ্ড ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটি পরিবেশগত ছাড়পত্র নেই। তারা ইটিপি নির্মাণাধীন অবস্থায় রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি শীতলক্ষ্যার নদীতে নির্গত করে আসছে। এর মাধ্যমে নদীর পরিবেশ ও প্রতিবেশের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।
/এমপি/