সুমাইয়া দৌলতপুর উপজেলার রফিজ মোল্লার মেয়ে এবং সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বাংলা ট্রিবিউনকে জানান, অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত সুমাইয়ার সঙ্গে সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার ওয়াদুদ হোসেন (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের সঙ্গে শুক্রবার বিকালে বিয়ের আয়োজন চলছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
/এআর/