আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ বলেন, শান্তিপূর্ণভাবে একটি রাষ্ট্র বা সমাজ পরিচালনার জন্যে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদের অনুসরণ প্রয়োজন।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সন্ত্রাসের অপবাদ দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি হত্যাযঞ্জ চালানো হচ্ছে, অথচ ফিলিস্তিনিরা প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে সন্ত্রাস বলা হচ্ছে। আজকের মধ্যপ্রাচ্যের সন্ত্রাসের মূল কারণ হচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। পরিকল্পিতভাবে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিতে পুরো মধ্যপ্রাচ্যে আজ হানাহানির সৃষ্টি হয়েছে।
ঢাকার মাদ্রাসায়ে দারুর রাসাদের শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী বলেন,অতীতে বিভ্রান্ত খারেজি গোষ্ঠী ধর্মের কথা বলে মুসলিম বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। বর্তমানেও কোনও কোনও গোষ্ঠী ধর্মের নামে মুসলিম-অমুসলিম নির্বিশেষে নিরীহ মানুষকে হত্যা করছে। অথচ কোরআন-হাদিস তথা মহানবী (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনও সম্পর্ক নেই।
খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজিজুল হকের পরিচালনায় মাহে রবিউল আউয়াল উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, জামিয়া শারিয়্যাহ মালিবাগ ও নয়াটোলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।
/এমপি/