গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

গোপালগঞ্জগোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি কালে তাদের পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের নাদিম শেখ (৩৫), একই গ্রামের জসিম শেখ (২৮),সাইফুল শেখ (৩৫), ভুলবাড়িয়া গ্রামের মাহফুজ মিয়া (২২) ও ফরিদপুরের সালথা উপজেলার আলমপুরা গ্রামের রাসেল শেখ (৩৫)।
রবিবার কাশিয়ানী থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ গাড়ি দেখে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে স্বীকার করেছে।
/এআর/