গ্রেফতারকৃতরা হলেন, মাধখলা গ্রামের মকবুল হোসেন (২৫), বৈরাগীরচালা গ্রামের নূরু মিয়া (৬০) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খয়রা গ্রামের বাবুলুর রহমান (৩৫)। চার আসামির তিনজনকে গ্রেফতার করলেও পুলিশ ধর্ষণ মামলার প্রধান আসামি সাহাব উদ্দিনকে গ্রেফতার করতে পারেনি।
এর আগে ধর্ষণের পর গ্রেফতারকৃতরা ফুটন্ত মাড়সহ ভাতভর্তি হাঁড়ি তুলে এনে ধর্ষীতার পিঠে ঢেলে দেয়। এতে তার ঘাড় ও পিঠসহ বাম পায়ের কিছু অংশ পুড়ে যায়। মুমূর্ষু অবস্থায় ওই নারী শ্রমিককে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ধর্ষণে সহযোগিতা ও দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামী ধর্ষক সাহাব উদ্দিনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
/এআর/এসএম/