সিংগাইর পৌর নির্বাচন: জাল ভোট দেওয়ার সময় আটক ২

পৌর নির্বাচন

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুই যুবককে আটক করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিংগাইরের আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা সুজন হোসেন (২২) ও একই গ্রামের আল আমিন (১৯)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলা ট্রিবিউনকে দুই যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে জানান, আটককৃতদেরকে সিংগাইর থানা হাজতে রাখা হয়েছে। 

/এআর/এসটি/