ফাঁকা হচ্ছে উত্তরের পথ: চলছে দূরপাল্লার বাস

ঈদের আর একদিন বাকি। এ সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। কোথাও ধীরগতি বা যানজট নেই। সড়কে অন্যান্য দিনের তুলনায় গাড়ি একেবারেই কম চলাচল করছে। গাড়িগুলোতেও যাত্রী নেই তেমন একটা। বৃহস্পতিবার (১৩ মে) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা যায়।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেসরেজমিনে গিয়ে দেখা যায়, পণ্যপরিবহনে নিয়োজিত ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যান ও মোটরসাইলসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আজ বিপুলসংখ্যক গণপরিবহন চলছে মহাসড়কে। তবে দূরপাল্লার বাসগুলো রয়েছে অনেকটা ফাঁকা। আজ ঘরমুখো মানুষগুলো অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেএদিকে ঈদযাত্রায় গতকাল বুধবারও সড়কে ছিল যানবাহনের অতিরিক্ত চাপ। কোথাও ছিল ধীরগতি আবার কোথাও ছিল থেমে থেমে যানজট। ফলে এ সড়কে গতকাল চরম দুর্ভোগে ঘরমুখো মানুষ বাড়ি ফিরেছেন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেটাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। তবে গত দুই দিন এ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ ছিল।’