শুক্রবার রাত ৮টা ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ব্রাহ্মনবাড়িয়ার দিকে যাচ্ছিল। নিহত বাবুল মিয়া রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মনবাড়িয়াগামী তিতাস কমিউটারের যাত্রবাহী ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। বিরতি শেষে স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনে বসে থাকা যাত্রী বাবুল ইঞ্জিনের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয়েছেন আর ৬ জন। খবর পেয়ে নরসিংদী দমকল বাহিনীর কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহটি উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, লাইনের কোনো জটিলতার কারণেই দুর্ঘটনাটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রেনটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করা হবে। তারপর বলা যাবে কেন দুর্ঘটনা হয়েছে।
/আরএ/এআর/