ঘন কুয়াশার কারণে টানা সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি চলাচল আবার শুরু হয়েছে। শনিবার রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা থেকে চলাচল আবার শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন ও দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, কুয়াশার তীব্রতা কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, সাত ঘণ্টা পারাপার বন্ধ থাকার কারণে ইতোমধ্যে দুই শতাধিক গাড়ি পারাপারের জন্য ফেরিঘাটে জড়ো হয়েছে।
/এসএম/এইচকে/