শরীয়তপুরের জাজিরায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে পৃথক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের তাজুল ইসলাম খলিফা (৬০) ও পালের ইউনিয়নের ডাক্তার মফিজুল রাড়িকান্দির এলাকার মালেক পেদা (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুজনই জমি থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে জাজিরা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, দুপুরে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু হয়। জমি থেকে কাজ করে বাড়িতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ।