গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে বিমান বন্দর পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) প্রকল্পের নির্মাণ কাজের ধীরগতিতে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ অবস্থায় সড়কটি দিয়ে চলাচলকারী মানুষের ভোগান্তি কমাতে রবিবার (২০ জুন) থেকে গাজীপুর-টঙ্গী-ঢাকা ও ঢাকা-টঙ্গী-গাজীপুর রেল রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বুধবার (১৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।
এই দুর্ভোগের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বুধবার (১৬ জুন) রাতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী রবিবার থেকে গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা এবং ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছি। এ জন্য রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।