মুন্সীগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে কারাগারে স্ট্রোক করার পর ওই কয়েদিকে সদরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ওই কয়েদির নাম শাহজাহান খান (৮০)। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি শ্রীনগর উপজেলার দয়াহাটা গ্রামে।
জেল সুপার মো. নূরুন্নবী ভূইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত হয়ে অন্যের ক্ষতি সাধন করায় তাকে ছয় মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের সাজা দিয়েছিল আদালত। তিনি চলতি বছরের ১০ জুলাই কারাগারে আসেন।