সাভারে বিএনপি নেতা গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিসাভারে বিএনপির ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহম্মদ জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আশুলিয়ার গোরাট এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বিএনপির ডাকা অবরোধ ও হরতালের সময় আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাপুর ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এদের মধ্যে দুটি মামলায় জিল্লুর রহমানের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে আশুলিয়ার গোরাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
/এআর/