ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ)মোহাম্মদ আলী জানান, ঘটনাটি দিনের বেলা যেকোন সময়ে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছে।
শনিবার রাত ১২টায় ঘটনাস্থলের পাশে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে জেলা পুলিশের এএসপি (ডিএসবি) জাকারিয়া জানান, ধারণা করা হচ্ছে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কোন এক সময়ে ঘটনাটি ঘটেছে।
২নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের মালিকানাধীন ‘আশক ভীলা’ নামের ৬ তলা ভবনের নিচতলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০),মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া (২৫)।
কেন এমন নৃশংস ঘটনা ঘটলো তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না।
/এমএসএম/
/আপ-এএ/