গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বোমাগুলো উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
বোমাগুলো এমন সময় উদ্ধার করা হলো, যখন গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। কুনিয়ার তারগাছ এলাকাটি ইজতেমা ময়দানের পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে অবস্থিত। পুলিশের ধারণা ইজতেমায় নাশকতা চালানোর জন্য দুর্বৃত্তরা এসব বোমা এনে জড়ো করেছিল।
/এসএম/এফএ/