ডিবির ওসি মামুনুর রশিদ মণ্ডল এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
এর আগে পুলিশ পাঁচ খুনের ঘটনায় পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করেছিল। সোমবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে শুনানি শেষে তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত শনিবার রাতে ২ নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের ১৩১/১১ নং বাড়িতে ৫ জন খুন হন। নিহতেরা হলেন তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া বেগম (২৫)।
ওই ঘটনায় নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম এর পরদিন সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় নাজমার কাছ থেকে ১২ লাখ টাকা ঋণ আনার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেখানে এও বলা হয়েছিল, ওই ১২ লাখ টাকার জন্য প্রায় নাজমা ও তার লোকজন শফিকুলদের হুমকি দিত।
/এসএম/