নারায়ণগঞ্জ ইপিজেডে ১০ নারী শ্রমিক অসুস্থ

ইপিজেডনারায়ণগঞ্জ মহানগরের আদমজী ইপিজেড এলাকার একটি কারখানায় ১০ নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় অনন্ত গ্রুপের অনন্ত অ্যাপারেল কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা জানান, কারখানায় কাজ করার সময় হঠাৎ তারা অচেতন হয়ে পড়েন।
কারখানার ফিনিশিং বিভাগের ফ্লোর ইনচার্জ মোশাররফ হোসেন জানান, সকালে একজনের দেখাদেখি অন্য নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
তাদেরকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- কামরুন্নাহার (২৮), নাসিমা আক্তার (২২), সুফিয়া বেগম (২০), হাসিনা আক্তার (২৮), শারমিন (২৫), সালমা (২৫), জিয়াসমিন (২৩), শাহিদা (৩৫), জোহরা (২৮), সুফিয়া বেগম (৩৫)।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাহমিনা নাজমনি জানান, ‘হাসপাতালে আসা নারী শ্রমিকদের অবস্থা এখন ভালো। সবাই শঙ্কামুক্ত।’

/এনএস/এফএ/