নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মাহমুদ আলম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মাহমুদ আলম বেসকারি প্রতিষ্ঠান নিটল মটরসের নারায়ণগঞ্জ শাখা ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া সদরের সূত্রাপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহন মাহমুদকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক যানটি চিহ্নিত করার চেষ্টা চলছে।