আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছ।
বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম তিনি বলেন, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় টঙ্গী ও সাভার থেকে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
তিনি আরও বলেন, তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। এ ছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।