টাঙ্গাইল কারাগারে কয়েদির মৃত্যু

টাঙ্গাইল জেলা কারাগারে মজিবর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (০২ মার্চ) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। সন্ধ্যায় জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মজিবর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের মল্লিক হোসেনের ছেলে।

মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, টাঙ্গাইলের বাসাইল থানায় ২০০৪ সালে একটি চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মজিবরকে গত ৪ ডিসেম্বর ভৈরব থেকে গ্রেফতার করা হয়। পরে ১২ জানুয়ারি তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। পরে দুপুরে কারাগারের রান্নাঘরে মাছ ধোয়ার কাজ করার সময় মজিবর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কারাগারের চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।