বেশি দামে তরমুজ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চার প্রতিষ্ঠান‌কে ১২ হাজার জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মেসার্স গাউছিয়া হো‌টেল‌কে তিন হাজার, বাড়তি দামে তরমুজ বিক্রি করায় র‌মিজ মিয়ার ফলের দোকান‌কে এক হাজার, বিক্রি নিষিদ্ধ ফি‌জি‌শিয়ান স্যাম্পল বিক্রি করায় মাস্টার মেডিক্যাল হল‌কে পাঁচ হাজার এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত মিষ্টি সরবরাহ না করায় মদিনা ফুড ও বেকারিকে তিন টাকা জরিমানা করা হয়েছে।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতরের এই কর্মকর্তা।