প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কালো রংয়ের মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লৌহজং এর আজহার (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০) নিহত হন। আর আজহার এর বোন আহত রহিমা বেগম (৩৫) স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা তিন জনই মাইক্রোবাসের যাত্রী।। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান জানান, মৃতদেহগুলো পুলিশ হেফাজতে ফাঁড়িতে রয়েছে।
/জেবি/এসএম/