সাভারে ঈদের দিন থেকে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

সাভারে ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না। গ্যাসের সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের জোবিঅ সাভারের ব্যবস্থাপক প্রকৌ. আবু সাদাত মো. সায়েম মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাভারে গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঈদের সময় সব ক্ষেত্রে চাপ কম থাকবে। তাছাড়া অন্যান্য দিনে সবক্ষেত্রে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সবকিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময় বেছে নেওয়া হয়েছে।