আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া নৌপথে যাত্রী ও হালকা যানবাহনের চাপ বেড়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকে যাত্রী ও যানবাহন পারাপারে লঞ্চ, স্পিডবোট ও ফেরি সার্ভিস বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। এ ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন সহস্রাধিক মোটরসাইকেল, চার শতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস, তিন শতাধিক পিকআপ।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, যাত্রীর চাপ রয়েছে লঞ্চ ও স্পিডবোট ঘাটে। যাত্রী পারাপারের ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট রয়েছে।