পরে দায়িত্ব গ্রহন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে মেয়র মো. গাজী কামরুল হুদা সেলিম বলেন, মানিকগঞ্জ পৌরসভা একটি দুর্নীতিগ্রস্ত পৌরসভা হিসাবে পরিচিতি লাভ করেছে। আমি এই পৌরসভাকে দুর্নীতি মুক্ত করতে চাই। তিনি বলেন, দুর্নীতির জন্য এক নম্বরে মেয়র, দুই নম্বরে কাউন্সিলর ও তিন নম্বরে কর্মকর্তা-কর্মচারীরা দায়ী। ওয়াদা দিতে চাই,আমি কখনও দুর্নীতির সঙ্গে জড়িত হবো না। কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরাও দুর্নীতি মুক্ত থাকবেন। এ সময় দুর্নীতিমুক্ত পৌরসভা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মিলাদ মাহফিল শেষে মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন।
/টিএন/আপ-এআর/