নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১ মে) দুপুরে উপজেলার তালাশপুট এলাকার গনি মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই বোনের নাম চাঁদনী (১৩) ও সায়মা (১১)। তারা ওই এলাকার ওসমান গনি মিয়ার ভাড়াটিয়া জসিমের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিরাজ জানান, ‘দুপুরে দুই বোন গোসল করতে বাড়ির নিকটস্থ গণি মিয়ার ঘাটলা হিসেবে পরিচিত পুকুরে যায়। পরে সেখানে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন আহমেদ জানান, দুই বোন পানিতে ডুবে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।