বিআইডব্লিউটিএ’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল এই তথ্য নিশ্চিত করেন।
ফেরি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করলে দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যায়। তাই ফেরির মাস্টারদের অনুরোধ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এসময় রো-রো ফেরি গোলাম মওলা যানবাহন বোঝাই করে মাঝ নদীতে আটকা পরে।
এছাড়া পাটুরিয়া ঘাটে ৪টি ও দৌলতদিয়া ঘাটে আরও ১০টি ফেরি যানবাহন বোঝাই করে ঘাটেই নোঙর করতে বাধ্য হয়। পরে ফেরি চলাচল স্বাভাবিক হলে যানবাহন পারাপার হতে শুরু করে।
/এসএম/