সকাল ৭টার দিকে ওই স মিলে এই আগুনের ঘটনাটি ঘটে। অবশেষে সকাল আটটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের নয়া ডিঙ্গি এলাকায় ওই স-মিলে আগুন লাগে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এ সময় আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে এলে সকাল সাতটার দিকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানিকগঞ্জ ফায়ার বিভাগের কর্মকর্তা বাবুল চৌধুরী জানান, নিজেদের ও স্থানীয় রাইজিং গ্রুপের অন্য একটি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
/এসএম/