বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৯০ লাখ

বঙ্গবন্ধু সেতু‌তে গত ২৪ ঘণ্টায় তিন কোটি ৯০ লাখ টাকা টোল আদায় হয়েছে, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী এ তথ্য জানিয়েছেন।

জানা গে‌ছে, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার (৮ জুলাই ) সকাল ৬টা থেকে শ‌নিবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৪১ হাজার ৮১৭‌টি যানবাহন পারাপার হয়েছে। দুই পা‌ড়ে টোল প্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ২৯ হাজার ৭২‌টি প‌রিবহন। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদি‌কে সেতুর প‌শ্চিম প্রান্তে টোল প্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ১২ হাজার ৮৭৮‌টি প‌রিবহন। এর বিপ‌রী‌তে আদায় হয়েছে এক কো‌টি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা।

এর আ‌গে বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্প‌তিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ৪০ লাখ টাকা। এদিন প‌রিবহন পারাপার হ‌য় ৪৩ হাজার ৫৯৫‌টি।  

প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ‘বঙ্গবন্ধু সেতু‌তে আবারও টো‌লে রেকর্ড হ‌য়ে‌ছে। মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হ‌য়ে‌ছে।’