নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে। কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আ. সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দীন, আতাউর রহমান মুকুল, মনির হোসেন খান, আনোয়ার হোসেন অনু, ফাতেহ মো. রেজা রিপন, এম এইচ মামুন ও আবু কাওসার আশা।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, কেন্দ্র থেকে আজ আমাকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।