টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গাজীপুর মহানগরীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুর রহমান গাজী মঙ্গলবার টঙ্গীর শহীদ স্মৃতি হাই স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয়পত্র বিষয়ের পরিদর্শকের দায়িত্ত্ব পালন করছিলেন।
পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে হলের এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের চোখে ধরা পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করে।
/এইচকে/