মাদারীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুশান্ত বালা (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সুশান্ত বালা মস্তফাপুরের বড় বাহাদুরপুর এলাকার মৃত অপেন বালার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে হর্টিকালচার অফিসের সামনে সুশান্ত বালাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুশান্ত বালা বেকারির খাদ্যসামগ্রী নিয়ে ভ্যান চালিয়ে রাজৈরের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনও যানবাহন তাকে চাপা দিয়ে চলে গেছে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা য়াদ মাহমুদ বলেন, ‘ হাসপাতালে আনার আগেই সুশান্ত বালার মৃত্যু হয়েছে।’
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।