ঘরে ঢুকে বৃদ্ধাকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি রবিউলকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে সোনারগাঁয়ের কাঁচপুর কলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১। রবিউল রুপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণ নাগেরবাগ গ্রামের হানিফ মিয়ার ছেলে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিজওয়ান সাঈদ জিকু জানান, গত ১০ অক্টোবর রাতে রূপগঞ্জের একটি ভাড়া বাসায় জোরপূর্বক ঢুকে বৃদ্ধাকে ধর্ষণ করে রবিউল। এ ঘটনায় ওই দিন ভুক্তভোগী বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের কাচঁপুর কলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।