টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত করলেন বশির আল ফাজানি

ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানিপবিত্র মক্কা শরীফের ইমাম ও খতিবদের পরিদর্শক ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
টুঙ্গিপাড়া সফরকালে খতিব ফাতহি দেশের অন্যতম দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতি রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা, সাবেক মেয়র মো. ইলিয়াস হোসেন, মুফতি উসামা আমিন ও আলহাজ হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
খতিব শায়েখ ফাতহি গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফরে অসেন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।
/এআর / এএইচ/