বিলের দখল নিয়ে সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত ১

কিশোরগঞ্জের তাড়াইলে সিংধা বিলের দখল নিয়ে দুই গ্রামের অধিবাসীদের সংঘর্ষে সাহেদ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।  তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, সিংধা বিলের দখল নিয়ে সিংধা ও দিঘদাইড় গ্রামের লোকদের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে শনিবার বেলা ১১টার দিকে দুই গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই সাহেদ আলীর মৃত্যু হয়। আহতদের কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ও তাড়াইল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
/জেবি/এইচকে/