ওয়ান ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ইনোভেটিভ কম্পোজিট নিট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ এক যুগেরও আগে সাড়ে ১৬ বিঘা জমি বন্ধক রেখে ওয়ান ব্যাংক থেকে বড় অংকের টাকা ঋণ নেয়। পরে কোম্পানিটি দেউলিয়া হওয়ায় ওয়ান ব্যাংক ওই সম্পত্তির মালিকানা বুঝে নেয়। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি ওই সম্পত্তির মালিকানা দাবি করে শুক্রবার সকালে ৫০/৬০ জন লোক সঙ্গে নিয়ে মূল ফটকে ‘জয় বাংলা কুমার বাড়ি’ এবং মালিক ডা. মান্নান মাহমুদ নামে একটি সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে মান্নান মাহমুদ ও তার সহযোগী ইসরাফিল হোসেনকে আটক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব মিয়া আটকের সত্যতা স্বীকার করেছেন।
/এআর/এপিএইচ/