নারায়ণগঞ্জ শহরে মিষ্টির দোকান বনফুলের একটি কারখানায় অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ওই অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড মাসুম আলী বেগ এ জরিমানা করেন।
মাসুম আলী বেগ জানান, শহরের কালীবাজার এলাকায় বনফুলের কারখানায় অভিযানে পরিষ্কার-পরিছন্নতা না থাকায় এবং খাবারে তেলাপোকা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে বিসমিল্লাহ নামে এক বিরানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, খাদ্যে ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
/এআর/এসটি/