মানিকগঞ্জ সদর থানার এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে তোতা মিয়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আড়তে সবজি বিক্রি করে অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে তাদের অটোবাইকটি চান্দহর গ্রামের কাজী মহসীনের বাড়ির সামনে পৌঁছালে তার গায়ের চাদরটি অটোবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই হাবিবুর রহমান জানান, নিহত পরিবার আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
/এআর/এফএস/আপ-এআর/