সকাল সকাল বাজারে অভিযান, জব্দ ৪ মণ জাটকা এতিমখানায় বিতরণ

মাদারীপুরে বিক্রির সময় চার মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে এসব জাটকা স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ অভিযান চালান সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদার। 

তিনি বলেন, নিষিদ্ধ জাটকা বিক্রির সময় প্রায় চার মণ উদ্ধার করা হয়। এ সময় জাটকা সরবরাহকারীরা সরে পড়ে। জব্দ করা জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আমাদের এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।