প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন প্রকল্পের চিঠি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও নাসিকে এসেছে বলেও জানান মেয়র আইভি।
তিনি বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি বহুতল নগর ভবন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফতুল্লার পঞ্চবটিতে ইতোমধ্যে উদ্বোধনকৃত অ্যাডভেঞ্চার ল্যান্ড, ১২ তলা বিশিষ্ট মাধবী সিটি প্লাজা-১, ১০ তলা বিশিষ্ট পদ্মা সিটি প্লাজা-১, ৯ তলা বিশিষ্ট পদ্মা সিটি প্লাজা-৩, মাসদাইর কবর স্থান জামে মসজিদ, নগর স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদন এবং চারটি ক্লিনিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত ‘অ্যাডভেঞ্চার ল্যান্ড’ পার্ক যেটি গত বছরের ৭ সেপ্টেম্বর নানা নাটকীয়তায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উদ্বোধন করেন। অথচ ওই পার্ক নির্মাণে অনিয়মের অভিযোগ এনে ওই বছরের আগস্টে সংসদে বিষয়টি উপস্থাপন করেন প্রভাবশালী এই এমপি যেটা নিয়ে এখনও দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তখন আইভী এটা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।
/বিটি/
আপ: এইচকে