গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরগাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় প্রীতি সোয়েটার লিমিটেড কারখানায় মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে ওই কারখার আট তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে তৈরি সোয়েটার, সোয়েটার তৈরির মালামাল, মেশিনপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
/জেবি/এপিএইচ/