মানিকগঞ্জের বিভিন্ন বাজারে বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করা পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাগীর কাঁচা বাজার আড়ত, মোল্লা বাজার, পৌর কাঁচা বাজার ও মানিকগঞ্জ দুধ বাজারে অভিযানে গেলে দেখা যায়, পাইকারিতে কেনা ১৬০ আর খুচরায় বিক্রি করছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। বেশি দামি বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা করা দোকানগুলো হলো, জাগীর আড়তের রুবেল স্টোর, মেসার্স লেছু বাণিজ্যালয়, মোল্লা বাজারের রাসেল স্টোর, মান্নান স্টোর ও দুধ বাজারের রুবেল।