কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সকালে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। আজ সকাল ৯টার দিকে চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আওয়ামী লীগ নেতা বাদলের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহত বাদলের বড় ভাই আতাউর রহমান খান মিলন বলেন, ‘আমার ভাইকে কেউ হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।’
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, বাদল রহমানের মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে তদন্ত করা হচ্ছে।