গোপালগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

গোপালগঞ্জগোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে নাহিদ শেখ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুরের গোয়া বাহারা গ্রামে শিশুর নানার বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের খায়রুল ঢালী (৩৫), লিটন (২৮) এবং আব্দুল হক সরদার (৪০) নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপরে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/এইচকে/