ফতুল্লা থানা পুলিশের এসআই আমির হোসেন জানান, রাত ১০টায় বক্তাবলী ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে গলা কাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, নিহতের শরীরে নীল রংয়ের একটি গেঞ্জি ছিল। তবে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।
/এআর/