সরকারের প্রশংসা করা বিরোধী দলের কাজ নয়: এরশাদ

জামালপুরে হুসেইন মুহম্মদ এরশাদসরকারের প্রশংসা করা বিরোধী দলের কাজ নয়। কিন্তু আমরা সংসদে বিরোধী দল হয়েও বিরোধী দলের দায়িত্ব পালন করছি না। সরকারের সমালোচনা না করে প্রশংসা করছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রবিবার দুপুরে জামালপুর পাবলিক হলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সত্যিকার বিরোধী দল নয় আমাদের এখন ১৫১টি আসন পেয়ে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে এখন সুশাসন নেই, মানুষের নিরাপত্তা নেই। হত্যা,খুন বেড়ে গেছে। শিশুদের হত্যা করা হচ্ছে। মানুষ নিরাপদে পথ চলতে পারছে না। এভাবে দেশ চলতে পারে না। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে সুশাসন ফিরিয়ে আনতে হবে।
সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার হাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইকবাল এহসান ছাড়াও জাতীয় ও স্থানীয় নেতারা।

পরে এম এ সাত্তারকে সভাপতি, ইকবাল এহসানকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

/বিটি/এএইচ/